Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাগেরহাট জেলায় সংসদীয় আসন সংখ্যা পরিবর্তনে মংলায় অবরোধ কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 10:09 am

রাসেল হাওলাদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মোংলায় সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

রবিবার (২৪ আগষ্ট) সকাল থেকেই এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘিরে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের সমর্থনে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় মোংলার দোকানপাট, গাড়ি ও নদীর খেয়া পারাপার বন্ধ রয়েছে।

সর্বদলীয় কমিটির নেতারা বলেন, বাগেরহাট জেলার ৪টি আসন পুনর্বহাল না হওয়ায় এলাকার জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। অবিলম্বে সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে।
অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কর্মসূচির কারণে সকাল থেকে মোংলা বাসস্ট্যান্ড হতে দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

দেশে শতাব্দীপ্রাচীন সহাবস্থানের বার্তা দেবে বুদ্ধপূর্ণিমা

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেয়ায় হুঁশিয়ারি চীনের জিংইয়ের

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে কানাডা, ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

শরীয়তপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : শামা ওবায়েদ