Saturday , 11 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার ন্যাট-টেস্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
বাসস
July 11, 2026 11:09 am

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ প্রথমবারের মতো জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা ন্যাট-টেস্ট অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের’ সার্বিক তত্ত্বাবধানে শনিবার এই পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট আয়োজনের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘শেনমুন কুজিকিউ পাবলিশিং’-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের’ পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর প্রফেসর ড. মো. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ন্যাট-টেস্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরি প্রত্যাশী দেশটিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহী হচ্ছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাট-টেস্টে অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় ও ভোগান্তির কারণ ছিল।

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট সাইট চালু হওয়ায় সেই সীমাবদ্ধতার অবসান ঘটেছে। এই পরীক্ষা আয়োজনের মাধ্যমে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় নতুন এক মাইলফলক স্থাপন করেছে। এর ফলে দক্ষিণাঞ্চলসহ দেশের বৃহত্তর অঞ্চলের আগ্রহীরা নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

জাবিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় বহিরাগত নিষিদ্ধ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সিলেটে পৌঁছাবে

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা