Friday , 6 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভূরুঙ্গামারীতে নববধূর আত্মহত্যা – স্বামী গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 6, 2025 10:15 am

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

 

ফেজবুকে প্রেম, ফোনে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা – স্বামী গ্রেফতার

মোবাইল ফোনে পরিচয়-প্রেম। পরে বিয়ে। তবে এই বিয়ের উনিশ দিন পার না হতেই নববধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনা নিহতের স্বামী রুবেল মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

নববধূর নাম বিজলী খাতুন (২৬)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব ভেলা বাড়ি গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ।

শুক্রবার (৬ জুন) মরদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই (ঢাকাইয়া পাড়া) গ্রামের রুবেল মিয়ার (৩২) সঙ্গে লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব ভেলাবাড়ি গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে সৌদি প্রবাসী বিজলী খাতুনের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।

বিজলী সৌদি আরব থাকা অবস্থাতেই রুবেল প্রতারণর আশ্রয় নিজে মোবাইল ফোনেই বিয়ে করেন। ৬ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফেরেন বিজলী।

গত ১৮ মে রুবেল বিজলীকে ভূরুঙ্গামারীতে ডেকে এনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করতে থাকাবস্থায় বিজলী জানতে পারেন রুবেল বিবাহিত, তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়।

এক পর্যায় বিয়ের ১৯ দিন পর বৃহস্পতিবার সকালে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই নববধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ

খালা শ্বাশুড়িকে ধর্ষণের পর হত্যা, ভাগনি জামাই গ্রেপ্তার