Sunday , 26 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাভারে ইয়ামিন হত্যা, ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

প্রতিবেদক
বাসস
July 26, 2026 11:30 am

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সাভারে এপিসি থেকে ফেলে দেওয়া আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। সেই সাথে এই মামলার ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি অন্য মামলায় গ্রেফতার থাকা ৬ আসামিকে আগামী ২৫ আগস্ট হাজিরের নির্দেশ দেওয়া হয়।

এই মামলার আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে এমআইএসটি’র শিক্ষার্থী আশহাবুল ইয়ামিন নিহত হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার নির্মম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইয়ামিনের বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সৌদিকে ২০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

বাঘাইছড়িতে সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী

বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর

সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ