Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কা, পদ্মায় পড়ে যুবক নিখোঁজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 6:53 am

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে ট্রলারের ধাক্কায় তিনজন নদীতে পড়ে যান। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও মো. রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। অপর উদ্ধার হওয়া ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে যায়। পিকনিক শেষে একই ট্রলারে করে ফেরার পথে পাকশী পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান।

খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রলার থেকে পড়ে তিনজন নদীতে নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

হত্যাকাণ্ডের তদন্তে আলোচনায় আসামির পরনের শার্ট

গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত

‘আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’: এমপি শাহাদাত সেলিম

‘আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’: এমপি শাহাদাত সেলিম

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান বিচারপতি