Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদক
বাসস
May 2, 2026 11:44 am

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে শনিবার দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, ‘ইয়াঘুব কারিমপুর ও নাসের বেকরজাদেহকে জায়নিস্ট শাসনের পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি করার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে।’ তবে দু’জনকে কখন গ্রেপ্তার করা হয়েছিল তা জানা যায়নি।

খবর এএফপি’র।

ওয়েবসাইটে আরও বলা হয়, কারিমপুরকে ‘মোহারেবেহ’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ চলাকালে তিনি নিরাপত্তা ও সামরিক স্থাপনার ভিডিওচিত্র ও ছবি তুলে মোসাদের এক কর্মকর্তার কাছে পাঠিয়েছিলেন।

বেকরজাদেহ সম্পর্কে মিজান জানায়, তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘ধর্মীয় ও প্রাদেশিক ব্যক্তিত্বদের’ পাশাপাশি নাতাঞ্জ এলাকার মতো ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রের’ তথ্য সরবরাহ করেছে। নাতাঞ্জে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে। তবে বেকরজাদেহর এই তৎপরতা যুদ্ধকালীন সময়ে হয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরু হয়। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে।

জানুয়ারির গণবিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে ইরানে একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ওই বিক্ষোভে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং নিষিদ্ধ সংগঠন মুজাহিদিন-ই-খালকসহ বিভিন্ন বিরোধী গোষ্ঠীর প্ররোচনা ছিল।

বৃহস্পতিবার ইরান জানায়, ইসফাহান প্রদেশে যুদ্ধপূর্ব বিক্ষোভ চলাকালে ‘পুলিশ সদস্যদের ওপর হামলার’ অভিযোগে দোষী সাব্যস্ত সাসান আজাদভার নামে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ চরমে ওঠে।

ইরানের কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে ‘বিদেশি মদদপুষ্ট দাঙ্গায়’ পরিণত হয়, যেখানে হত্যা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে জামায়াত নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে জেলা আমীর

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন