শাহজাদপুর উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার নলুয়া বটতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শাহজাদপুর থানাধীন নলুয়া বটতলা এলাকায় ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার সময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ ইয়ামিন সর্দার (১৯), মোঃ তাওহীদ ইসলাম (২১), মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ জয় (১৮)। তাদের সকলের বাড়ি শাহজাদপুর উপজেলার নলুয়া এলাকায়।
এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা নং-০৭, তারিখ ৫ আগস্ট ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৫)-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















