Sunday , 20 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মক্কা ও মদিনার নিরাপত্তায় হুমকির প্রতিবাদ ধর্মমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 20, 2026 6:41 am

পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি বা হামলার চেষ্টা প্রতিরোধে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এ দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র।

তিনি বলেন, পবিত্র দুই নগরীর ওপর কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজন হলে লাখ লাখ মুসলিম জীবন উৎসর্গ করে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।

পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা পুরো মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার বিষয়ে আপসহীন। তিনি বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা মোকাবিলায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন। একই সঙ্গে তিনি পবিত্র দুই নগরীর নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কলেজ শিক্ষার্থীর বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন, বাড়ছে জনমনের উদ্বেগ

খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

নারীদের হৃদরোগ নিয়ে ৫ ভুল ধারণা, যা বিপদ ডেকে আনতে পারে

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান