Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন, বাড়ছে জনমনের উদ্বেগ

রংপুরে এক শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনা একক নয়; রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে জুলাই—এই তিন মাসে সারা দেশে খুনের ঘটনায় ৯৩৪টি মামলা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩০০টির বেশি এবং প্রতিদিন গড়ে ১০টিরও বেশি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মোট খুনের মামলা হয়েছে ২ হাজার ৭৬টি। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাইয়ে ২৯৮টি মামলা হয়েছে।

পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, চুরি ও ডাকাতির ঘটনা কিছুটা কমলেও খুনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। তাঁর ভাষায়, প্রতি মাসে প্রায় ৩০০টি খুনের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বছরের প্রথম সাত মাসে মব সহিংসতায় নিহত হয়েছেন ১৩৪ জন এবং রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। একই সময়ে সারা দেশে ৪০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ২ হাজার ৯৭৪ জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে বিএনপি, জামায়াত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের সংঘাতও রয়েছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক আধিপত্যের লড়াই, মাদক, পারিবারিক বিরোধ, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার ঘাটতিসহ বিভিন্ন কারণে হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। অপরাধ বিশ্লেষক অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ এবং ক্ষমতার আধিপত্যের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিস্তারও সহিংসতা বাড়ার অন্যতম কারণ। তিনি অপরাধ দমনে সরকারের আরও কার্যকর ও বিশেষায়িত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মানবাধিকারকর্মী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন এলিনা খান বলেন, নির্বাচিত সরকারের সময় রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে এবং জনগণ নিরাপত্তা প্রত্যাশা করছে। অন্যদিকে, অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা নতুন নয়, তবে বর্তমানে পুলিশ কোনো ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে। তাঁর দাবি, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

সূত্রঃ  বিবিসি বাংলার প্রতিবেদন

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল

বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা উদযাপন

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে কুবির একাডেমিক সময়সূচি পরিবর্তন

আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বর্গ

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস বিতরণ

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ