Wednesday , 8 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জ্বালানি সংকটে কুবির একাডেমিক সময়সূচি পরিবর্তন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 8, 2026 7:23 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র- শনি) ছাড়া বাকি দিনগুলোতে নতুন অফিস সময়সীমা নির্ধারণ কর হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আগামী ৮ এপ্রিল ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা এসেছে, আমরা সেটি মানতে বাধ্য। আগামীকাল থেকে নতুন নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম এই সময়সীমা মেনেই চলবে। নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে সেটিও জানানো হবে।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার

আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

মাভাবিপ্রবির বাজেটে রেকর্ড ১১৩ কোটি টাকার বরাদ্দ

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

আ.লীগেই থাকতে চাই, পল্টি দেওয়ার অভ্যাস নেই আমার : সাকিব আল হাসান

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়