Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার

প্রতিবেদক
বাসস
July 2, 2026 1:54 pm

টাঙ্গাইল জেলার মির্জাপুরে লাল মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লাল মিয়া উপজেলার বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা করেন।

মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১শ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, গ্রেপ্তার আসামিকে আজ বৃহস্পতিরার সকালে টাঙ্গাইল আদালতে হাজির করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান

বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম

চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬