Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 8:12 am

রকি চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধিঃ

স্বাস্থ্যখাত থেকে রাজনীতির মাঠ দুই ক্ষেত্রেই সফল উদাহরণ হয়ে উঠেছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুর-১ (সদর) আসনের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে তিনি ইতোমধ্যেই তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে নির্ভীকভাবে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের সেবায় নিবেদিত প্রিয়াঙ্কা সামাজিক নানা উদ্যোগে সক্রিয় থেকে দীর্ঘদিন ধরে শেরপুরের মানুষের সমস্যার পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় তিনি যেখানেই কোনো অসহায় মানুষ দেখেছেন, সেখানেই চিকিৎসা সহায়তা নিয়ে ছুটে গেছেন। ক্ষমতা নয়, মানুষের অধিকার নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। এমন মন্তব্য করেন শেরপুর সদর এলাকার বাসিন্দারা।

দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক পরিবেশে হতে যাওয়া নির্বাচনে শেরপুরের মানুষের প্রত্যাশায় তিনি আবারও সামনে এসেছেন। তরুণ নেতৃত্ব, শিক্ষিত প্রজন্ম ও নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে নতুন করে আলোচনায় উঠে আসছেন ডা. সানসিলা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেরপুরে সুস্থ রাজনীতি ও উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন ছিল। প্রিয়াঙ্কার মতো শিক্ষিত এবং মানবিক চরিত্র সেই শূন্যস্থান পূরণ করতে পারেন।

জেলা-স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদেরও বলছেন তিনি শুধু রাজনীতিবিদ নন, মানুষের আপনজন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে সরানোর বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত

উপ-উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে চবির প্রেস বিজ্ঞপ্তি

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

মান্দায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত