Tuesday , 17 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে সরানোর বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান

প্রতিবেদক
বাসস
March 17, 2026 10:09 am

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইরান তাদের বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে বলে সোমবার মেক্সিকোতে ইরানের দূতাবাস জানিয়েছে।

গত মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ দূতাবাসের এক্স অ্যাকাউন্টে দেওয়া বক্তব্যে বলেন, “যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না।”

তিনি আরও বলেন, “আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।”

সূচি অনুযায়ী ইরান লস এ্যাঞ্জেলসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে। এরপর সিটলে মিশরের মুখোমুখি হবে।

দলের বেস ক্যাম্প বর্তমানে আরিজোনার টুকসানে নির্ধারিত রয়েছে।

মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানডিদে সোমবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সরকার ভিসা প্রদান এবং লজিস্টিক সহায়তার ক্ষেত্রে সহযোগিতা করছে না।

তিনি আরও জানান, “আমরা ফিফাকে প্রস্তাব দিয়েছি যেন ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তর করা হয়।”

এ বিষয়ে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন ইরান দলকে যুক্তরাষ্ট্রে “স্বাগত” জানানো হবে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সেখানে না যাওয়াই ভালো। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এর আগে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরান দলকে স্বাগত জানানো হবে।

ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরান জানায়, “কেউই ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।”

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর

শেখ হাসিনার পতনের দিন ছিল রংপুরে বাঁধনহীন বিজয় উল্লাস

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নিতে নীতিগত সম্মতি মিয়ানমারের, রয়েছে শর্ত

প্রকাশিত হলো জাবি শিক্ষার্থী সামিয়া তাসনীম স্বাতীর প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিতে বৃহস্পতি’

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক