Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 23, 2026 1:31 pm

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল“শিক্ষার্থী মরে গরমে, প্রশাসন থাকে আরামে”, “পর্যাপ্ত ফ্যান নাই, প্রশাসনের খবর নাই”, “পর্যাপ্ত বগি নাই, প্রশাসনের খবর নাই”, “ঘামে ঘামে জীবন শেষ, ভিসি থাকে আরামে বেশ”, “শাটলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে”, “আর কত ভাঙা ট্রেন, যুক্ত কর নতুন ট্রেন”, “এই মুহূর্তে দরকার শাটলের সংস্কার”, “এই মুহূর্তে দরকার রেললাইনের সংস্কার” প্রভৃতি।

অবস্থান কর্মসূচী থেকে আলাওল হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “শাটলে পর্যাপ্ত বগি না থাকায় শিক্ষার্থীরা অনেক কষ্টে যাতায়াত করে। এরআগেও শাটল সংস্কারের দাবিতে অনেক আন্দোলন হয়েছে, প্রশাসনের উদাসীনতার কারণে সফল হয়নি। এখন যেহেতু চাকসু হয়েছে এই চাকসুর মাধ্যমে আমরা দাবি জানাতে চাই আমাদের শাটলের যৌক্তিক সংস্কার করা হোক।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসহাক ভুঁইয়া বলেন, শাটল ট্রেন সংস্কারের জন্য আগে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। নতুন উপাচার্য আশ্বাস দিলেও তা এখনো কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, শাটলে পাথর নিক্ষেপ, নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং রাজনৈতিক স্লোগান দেওয়ার মতো ঘটনা ঘটলেও এসব সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। এসব কারণেই শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা শাটল ট্রেন সংস্কারের দাবিতে ১১ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে ট্রেন সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট চালু ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, কোচ বৃদ্ধি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা, নিরাপত্তাকর্মী নিয়োগ, ইলেকট্রনিক সুবিধা নিশ্চিত করা, ট্রেনের গতি বৃদ্ধি, বগির সংস্কার ও রক্ষণাবেক্ষণ, স্টেশন প্ল্যাটফর্মের উন্নয়ন ও সম্প্রসারণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন এবং শাটল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা জোরদার করা।

শিক্ষার্থীরা জানান, আগামী রবিবারের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেবেন।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫৭ আসন শূন্য, সাক্ষাৎকার আহ্বান

শেরপুরে সহোদর ভাই হত্যায় ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

এক দিনের ব্যবধানে চবিতে ফের কিং কোবরা উদ্ধার

শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

কচুছড়ি মুখ থেকে দেড় লাখের কাছাকাছি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন, তৃণমূলে সাংগঠনিক জোরদারকরণের আহ্বান