Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে কনডম পাওয়ার অভিযোগে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 26, 2026 3:55 pm

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে ‘যৌন উপকরণ’ পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষে অবস্থান করিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে তালা খুলে দেওয়া হলেও দরজার সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখেন। বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবনের বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় কিছু কনডমের প্যাকেট পাওয়া গেছে বলে কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট দেওয়া হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা ছাত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, বিষয়টি কলেজ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, হোস্টেলের ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে আগে থেকেই নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, বিষয়টি দায়িত্বশীলরা আগেই সমাধান করতে পারলে ভালো হতো। উভয় পক্ষের সঙ্গে কথা বলে হোস্টেলের দায়িত্ব থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া

তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে : কাজী নাহিদ

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ