Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 3:02 pm

মোঃ সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে সাইন্স ফ্যাকাল্টির সামনে সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বাদ যোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা যায়।

এর আগে দুপুর একটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানীটোলায় ১৫,নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রী ও বায়োলজি পড়াতেন। ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। এদিন আনুমানিক বিকাল ৪ টার ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় তিনি খুন হন। বাসার নিচ তলার সিড়ি থেকে তিন তলা পর্যন্ত সিড়িতে রক্ত পড়েছিলো। তিন তলার সিড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি – সেক্রেটারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ফতুল্লায় চুরি হয়ে যাওয়া কোটি টাকার স্বর্ণ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ১

শৈলকুপায় গড়াই নদীর ভাঙন আতঙ্কে ৫ গ্রামের মানুষ

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট

জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে ৩৫০ ফিট রাস্তা সংস্কার কাজের উদ্বোধন