Sunday , 8 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস বিতরণ

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

৮ জুন ২০২৫, রোববার পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ও ত্যাগের মহিমাকে সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর তিনটি গরু কোরবানি করা হয়। পরবর্তীতে সেগুলোর মাংস উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারে পৌঁছে দেওয়া হয়।

উক্ত কোরবানির মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেল মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারি মো. আবু রায়হান এবং উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ—মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ছামছুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। আমরা চেষ্টা করেছি সেই মূল্যবোধকে বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তারা আরও জানান,এই ধরনের জনসেবামূলক কার্যক্রম জামায়াতে ইসলামী ভবিষ্যতেও অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উপকৃত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইগাতী উপজেলায় উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু

সারাদেশের শিক্ষার্থীদের সরাসরি দেখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল

চবিতে প্রাণীবিদ্যা অলিম্পিয়াড এর আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী