Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 8:10 am

জয় চন্দ্র শীল, ‎বরিশালঃ

‎সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার বিকেলে বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এই রথযাত্রা উৎসব। লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে নগরীর বিভিন্ন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথযাত্রার এ শোভাযাত্রাটি।

‎রথযাত্রার প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বরিশালে ইসকনের অয়োজনে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। রথযাত্রা উৎসবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক রাখাল চন্দ্র দে, এসময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগরের আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভ, সদস্য সচিব লিমন সাহা কানু, অধ্যক্ষ তপস্বী দাস ব্রক্ষ্মচারীসহ অতিথিবৃন্দরা।

‎অনুষ্ঠান উদ্বোধকরা বলেন, “রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও ভক্তির প্রকাশ। আমরা চাই সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হোক।”

‎এরপর নগরীর সদর রোডস্থ জগন্নাথ মন্দির, হাটখোলা হরি মন্দির ও অন্যান্য সকল মন্দির গুলোতে, যেখানে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে রথ সাজানো, পূজা, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব। দুপুর গড়াতেই রথ টানার জন্য লক্ষাধিক মানুষ জড়ো হয়।

‎বিশাল এ কাঠের রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্থাপন করে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন। ভক্তরা ‘জয় জগন্নাথ’ ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিতে দিতে রথ টানেন এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের উপস্থিতি অনুভব করেন। রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ধর্মীয় সামগ্রী, মিষ্টান্ন ও খেলনার অস্থায়ী মেলা, যা সব বয়সী মানুষের ভিড়ে মুখরিত ছিল।

‎উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নজরদারি করে।

‎আগামী এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে উল্টো রথ বা বহুডা যাত্রা, যেখানে দেবতারা আবার নিজ মন্দিরে ফিরে যাবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন : রিজভী

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

রূপপুর প্রকল্পে গভীর রাতে অগ্নিকাণ্ড

কুমিল্লায় শিশু ফাহিমা হত্যা মামলায় গ্রেফতার ৫

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল