শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্রর সম্পাদনায় আসছে শহীদ ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ ‘শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’। ইস্রাফিল আকন্দ রুদ্র লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী‌।

ইস্রাফিল সম্পাদিত বইটিতে থাকছে শহীদ ওসমান হাদির চিন্তা, দর্শন, সমাজভাবনা, দেশ ভাবনা ও জীবনদর্শন ইত্যাদি বিষয়কে উপজীব্য করে রচিত প্রবন্ধ-নিবন্ধ। পাশাপাশি তাঁকে নিয়ে রচিত গল্প, কবিতা। সহযোদ্ধাদের স্মৃতিচারণমূলক মুক্ত গদ্যসহ অন্যান্য সাহিত্যিক রচনা।

ইস্রাফিল আকন্দ রুদ্র জানান, এই গ্রন্থ প্রকাশের অন্যতম উদ্দেশ্য হলো, শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ, মনন ও চেতনাকে আরও গভীরভাবে আলোড়িত করা এবং তা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের ন্যায়, সাহস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামমুখর করে তোলা। শহীদ ওসমান হাদির জীবন সাহস, ত্যাগ ও আদর্শের অমর প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রাম, অদম্য দৃঢ়তা ও শাহাদাত; পরবর্তী প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বিশ্বাস করতেন সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়েই সমাজের রূপান্তর সম্ভব।

স্মৃতিস্মারক গ্রন্থ নিয়ে শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্র জানান, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও চর্চার জন্য প্রতিষ্ঠিত ‘টেলস অফ জুলাই-জুলাইয়ের কথা’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান হিসেবে কাজ করছি। এ প্ল্যাটফর্মের উদ্যোগেই আমার সম্পাদনায় আসছে বইটা। জুলাইয়ের আরো কয়েকজন শহীদদের নিয়ে পূর্ববর্তী সময়ে ছয়টা সংকলন প্রকাশ করেছি। মূলত কবিতা লিখি আমি। ‘বাংলা বিভাগের মেয়ে’ নামে কবিতার বই ২০২৪ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত হয়েছিল; বইটির দ্বিতীয় মুদ্রণ এখন বাজারে। আগামী ২৬ এর বইমেলায় একশোর অধিক শিশু শহীদদের জীবনের গল্প নিয়ে রচিত ‘জুলাইয়ের ফুল’ নামে আমার আরেকটি মৌলিক বই আসবে।

তিনি আরও জানান, টেলস অফ জুলাই স্বৈরাচার পতনের আগেই প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নিয়ে এই প্ল্যাটফর্মের সূচনা করি। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাইকে উজ্জীবিত ও জীবন্ত রাখার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছি, যা সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। আমাদের এই জুলাই-জজবার প্রাণ ছিলেন শহীদ ওসমান হাদি।

ব্যক্তিগতভাবে তিনি আমাদের কাজের প্রতি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন, নিয়মিত উৎসাহ দিয়েছেন এবং সময়ে সময়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩