সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলা পুলিশের অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

সভা শুরুতে পূর্ববর্তী মাসে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে জেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদারকরণ, মুলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় অক্টোবর ২০২৫ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও চৌকস কার্যসম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে টানা ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত হন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সার্জেন্ট লাইলী আক্তার এবং মোবাইল উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন এএসআই (নিরস্ত্র) মোঃ উমর ফারুক।

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম এবং এলআইসি শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আশিকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলমসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩