Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিপ্রবির ‘ADM-LAB’ প্রকল্প জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে-পবিপ্রবি ভিসি।

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 9:02 am

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত হয়েছে “ADM-LAB: Living Labs for Adaptive Delta Management in Bangladesh” শীর্ষক চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। এই চারটি প্রকল্পের অন্যতম একটি পরিচালনা করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (GED) সম্মানিত সদস্য ড. মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়োরিস ভ্যান বোমেল।

পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পগুলো সরকারের বদ্বীপ পরিকল্পনা–২১০০ বাস্তবায়নের পথে কার্যকর সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “চারটি প্রকল্পের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।”

পবিপ্রবির এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে নেদারল্যান্ডসের ওয়াখেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (WUR) এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কনসোর্টিয়ামটির নেতৃত্ব দিচ্ছেন পবিপ্রবির রেজিস্ট্রার ও গবেষক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, অধ্যাপক এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং প্রফেসর ড. কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, ADM-LAB প্রকল্পের মাধ্যমে বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবসে জয়পুরহাটে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাদারীপুর সরকারি কলেজ শাখার কর্মচারীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেরিট

কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’