Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মহান বিজয় দিবসে জয়পুরহাটে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 9:04 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদ ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শহীদদের আত্মত্যাগ আমাদের সেই পথেই এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নেতৃবৃন্দ বিজয়ের এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান

ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ