Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 20, 2025 11:45 am

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার প্রতিটি খাল বিল, নদী নালায় নিষিদ্ধ জাল পেতে মাছ ধরার যেন মহাউৎসব চলছে ফলে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ। এ ব্যাপারে প্রশাসনের নিরব ভুমিকা জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে মৎস অফিসের লোকজন ম্যানেজ করেই এরকম অবৈধ জাল পেতে মাছ শিকারের মহাউৎসব চলে। মৎস অফিসের লোকজন কে বারবার জানানোর পরেও লোক দেখানো ২/১টা অভিযান পরিচালনা করলেও অবৈধ জাল উচ্ছেদ এ তেমন কোন ভুমিকা রাখছেনা।

উপজেলার নলদোয়ানী খাল, বুদাই খাল, তক্তাখালী খাল ভাড়ানী খাল, গোদার খাল, হোতার খাল মোল্লাখালী খাল, বাদ্দার খাল, কচ্ছপিয়ার খাল, গাবতলির খাল, দাসপারা খাল, কদমতলার খাল, পিছাখালির খাল, জামলার খাল, কোহারজোর খাল সহ অন্তত ২৬ টি খাল, সব কয়টি বিল ও নালায় নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল, সুতিজাল, বেহুন্দি, ভেসাল এবং চায়না রিং জালের অবাধ ব্যবহারে দেশীয় মাছগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে।

লেবুখালী ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি মোঃ জসীম উদ্দিন কে বলেন পায়রা নদী থেকে লেবুখালী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভাড়ানী খালটিতে অবৈধ বেহুন্দি জাল ফালিয়ে অবাধে মাছ শিকার করে চলছে। মৎস অফিসকে জানালেও কোন রকম ব্যবস্থা না নেওয়ায় হতাশ এলাকাবাসী।
উপজেলার বিভিন্ন হাট বাজারে দেশীয় মাছের সংকট এখন প্রকট।

এই সংকটের মূল কারণ হিসেবে খোজ নিয়ে জানাজায় অবৈধ জালের অবাধ ব্যবহার। বর্ষা শুরু হতেই এসব জালের মাধ্যমে ডিম ছাড়ার আগেই পোনা মাছ নির্বিচারে ধরা হচ্ছে, ফলে প্রাকৃতিক প্রজনন চক্র ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলার নতুন বাজার,পীরতলা বাজার, বোর্ড অফিস বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারে এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এতে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।

বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে অসাধু ব্যক্তি ও চক্রগুলো শুধু নিষিদ্ধ জালই নয়, ব্যক্তিগতভাবে দখলের ফলে শুধু মাছ নয়, জলজ সাপ, ব্যাঙ, শামুক ও নানা জলজ প্রজাতি নিশ্চিহ্ন হচ্ছে।

এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জনপদ সংবাদ কে বলেন, আমাদের অভিযান চালামান আছে। সকলের সহযোগিতা প্রয়োজন, এ অভিযান চালামান থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিশুরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে : সমাজকল্যাণ মন্ত্রী

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল

শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

গাজীপুর শ্রীপুরে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিতে তরুণীর আত্মহত্যা

নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায়

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ : ফারুকী

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারক লিপি প্রদান

ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা