Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এক প্রতিবেদনে রূপালী বাংলাদেশ জানায়, হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার বিভিন্ন ইসলামি দলের মধ্যে ঐক্য ও সমন্বয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় থাকা দলগুলো হলো— ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এসব দলের কয়েকটি বর্তমানে বা সম্প্রতি জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এই উদ্যোগের অংশ হিসেবে বাবুনগর মাদ্রাসায় সাত দলের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমান-আকিদা সংরক্ষণ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ এবং ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ইসলামি রাজনীতিতে নতুন মেরূকরণের ইঙ্গিতও বহন করছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মওলানা ফয়সাল আহমদ বলেন, কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক জোট গঠনের সিদ্ধান্ত হয়নি। আপাতত নীতিগত ঐক্য ও সমন্বয় নিয়ে আলোচনা চলছে। পরবর্তী বৈঠকের পর কাঠামো ও রাজনৈতিক রূপরেখা আরও স্পষ্ট হতে পারে।

আলোচনায় অংশ নেওয়া দলগুলোর প্রস্তাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও আদর্শ অনুসরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দীন বলেন, জোট গঠিত হলে সদস্য দলগুলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও আদর্শ অনুসরণ করতে হবে। কোনো দল তা লঙ্ঘন করলে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উপদেষ্টা পরিষদের হাতে থাকা উচিত।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মিল, হক্কানি, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার ভিত্তিতেই প্রাথমিকভাবে সাতটি দল ঐক্য প্রক্রিয়ায় যুক্ত থাকবে। ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজিও বলেন, আকিদাগত নীতিমালা লঙ্ঘনকারী কোনো দল এ ঐক্যে থাকতে পারবে না।

এদিকে সম্ভাব্য জোট পরিচালনার জন্য প্রতিটি দল থেকে দুজন প্রতিনিধি নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠনের প্রস্তাব এসেছে। পাশাপাশি সমন্বয় কমিটি বা মজলিশে শূরা গঠন এবং শরিক দলগুলোর আমিরদের পর্যায়ক্রমে নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও আলোচনা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকেও নির্দিষ্টসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ ফোরাম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামের দীর্ঘদিনের আদর্শিক দূরত্বের প্রেক্ষাপটে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। কওমি ধারার দলগুলোর পৃথক প্ল্যাটফর্‌ম গড়ে উঠলে ইসলামি রাজনীতির বর্তমান সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে তাঁদের ধারণা। তবে জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, হেফাজত আমির ধর্মীয় বিষয়ে সাতটি দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং এতে জামায়াতের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস পালিত

বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’

বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত