Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 2:42 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘The Voice of JKKNIU’।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যুক্তি প্রকাশের ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শনের সুযোগ পাবে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১৫,০০০ টাকা, পাশাপাশি বিজয়ীদের জন্য থাকবে আরও নানা আকর্ষণীয় বেনিফিট। অংশগ্রহণের জন্য একক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা (BDT)। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ নভেম্বর।

উল্লেখ্য ‘The Voice of JKKNIU’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের নিজেদের ভাবনা ও বক্তব্যের মাধ্যমে সমাজ, শিক্ষা ও নেতৃত্বের বার্তা তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম। ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট হিসেবে এটি তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছে আয়োজকরা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট : ডিএমপি কমিশনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক-তৃতীয়াংশের বেশি শিক্ষক ছুটিতে

ঝালকাঠিতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

পাকিস্তান সেই একই বৃত্তে, এবার অলআউট ১৩৩ রানে

পাঁচবিবির পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

আকস্মিক বন্যা পরিস্থিতির শঙ্কা, দ্রুত হাওরের ধান কাটার অনুরোধ পাউবোর