Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 7:29 am

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টঙ্গীর নতুনবাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহৃত যন্ত্রপাতির দামসহ আয়-ব্যয়ের বিস্তারিত নথিপত্র যাচাই-বাছাই করেন।

গাজীপুর দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, “দরপত্র প্রক্রিয়া, কারখানায় যন্ত্রাংশ ক্রয়সহ বেশ কয়েকটি বিষয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযান চলাকালে একাধিক স্থানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন আলী জানান, “প্রায় আট দিন বন্ধ থাকার পর আজ কারখানাটি চালু হয়েছে। দুদক কর্মকর্তারা এসে পরিদর্শন করেছেন এবং আমাকে কিছু প্রশ্ন করেছেন। আমি আমার জানা তথ্য অনুযায়ী সব জানিয়েছি।”

দুদকের এই অভিযানকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, এ অভিযানের মাধ্যমে দুর্নীতির প্রকৃত চিত্র উন্মোচিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং

চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছাড়ল মা মাছ

টাঙ্গাইলে এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা