Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 20, 2026 4:59 am

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)-এর সাংস্কৃতিক সংগঠন ইনফিউশন আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান “আইলো রে বৈশাখ ১৪৩৩” বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এ আয়োজনের মূল সাংস্কৃতিক পর্ব। এর আগে ১৬ ও ১৭ এপ্রিল টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় ছিল বাহারি স্টল, ফেইস পেইন্টিং, নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের আয়োজন এবং উৎসবপ্রিয় মানুষের সরব উপস্থিতি। পুরো প্রাঙ্গণজুড়ে বিরাজ করছিল বৈশাখের রঙিন আমেজ, যা এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

মেলার ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্য, সংগীত ও আবৃত্তির পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মঞ্চ। ইনফিউশন ক্লাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন-নাট্যম, JUDC, রিদম, বটতলার গান, জাবি বন্ধুসভা তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। তাদের উপস্থাপনায় উঠে আসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নববর্ষের চিরায়ত আবহ, যা অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা।

শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজক সংগঠন ইনফিউশনের সভাপতি ইফফাত জাহান ইসুমনি জানান, “দুই দিনব্যাপী এই মেলায় হাজারো শিক্ষার্থী ও দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও মুক্তমঞ্চের প্রতিটি আসন পূর্ণ ছিল। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়াই আমাদের আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।”

বাংলা নববর্ষ উদযাপনের এই আয়োজনের মাধ্যমে ইনফিউশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক বর্ণিল ও প্রাণবন্ত অধ্যায়ের সূচনা করেছে, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ আয়োজনের এক্সক্লুসিভ আইসক্রিম পার্টনার হিসেবে ছিল সেভয়, রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে ইস্পাহানি মির্জাপুর এবং বেভারেজ পার্টনার হিসেবে স্কয়ার জিরোক্যাল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

শিবগঞ্জে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার

রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু