Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৬টি নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে লাগা আগুনে ১৪টি শিশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। পরে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়ায়।

উদ্ধারকর্মীরা জানান, হাসপাতালের তৃতীয় তলায় থাকা নার্সারির জানালার কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে সেখানে শীতলীকরণের কাজ চলছে।

ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এই পিআইএমএস হাসপাতালেই আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রলার ডুবিতে নিখোঁজের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৫ জেলে

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রশমনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরবে ন্যাটো মিত্ররা

পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

অপরিকল্পিত নগরায়ণে দেশে বাড়ছে বৃক্ষ নিধন: ডেপুটি স্পিকার

ত্রিশালে এমপি হতে ভিক্ষুক মুনসুরের মনোনয়ন দাখিল

বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ হবে বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী