Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 12, 2025 5:39 pm

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ গভীর দুঃখ ও সমবেদনায় আচ্ছন্ন। বেগম খালেদা জিয়া শুধু একজন মায়ের নাম নন-তিনি পুরো জাতির অভিভাবক। তাঁর অসুস্থতায় বিএনপি নয়, দেশের সাধারণ মানুষই উদ্বেগে দিন কাটাচ্ছে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান সরকার দেশরত্ন বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক ধারার বিকাশ এবং জাতীয় ঐক্য রক্ষায় তার ভূমিকা অপরিসীম।”

এছাড়া বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ এবং সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড়

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার