Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 11:53 am

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডের নাসিরাবাদ এলাকায় অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।

লায়ন্স আই হসপিটালের উদ্যোগে, কানাডা জ্যাকো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আল মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক কার্যক্রমের অষ্টম ধাপে গত সোমবার ২৭ অক্টোবর থেকে বুধবার ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৭০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়।

ফ্রি চিকিৎসা ও অপারেশনে অংশ নেয় অভিজ্ঞ চিকিৎসক দল। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা কার্যক্রম, যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত টিম রোগীদের ফ্রি চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও চশমা প্রদান করেন।

পরে নির্বাচিত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস সরবরাহ করা হয়।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে গরীব ও অসহায় মানুষজন এই সেবায় অংশ নিতে আসেন। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এমন সেবামূলক আয়োজন নিয়মিতভাবে করে আসছে আল মুসাইদাহ ফাউন্ডেশন।

চিকিৎসা কার্যক্রমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের রুবেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক এবং সদস্য মোহাম্মদ ইউছুপ প্রমুখ।

তাঁরা জানান, “প্রতিটি রোগীকে যথাযথ যত্ন ও ভালোবাসার সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

আল মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন— “আমরা মানবতার কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সমাজের যেসব মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। চোখের আলো ফিরিয়ে দেওয়ার মতো সেবা সত্যিই এক অনন্য মানবিক কাজ। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, ইনশাআল্লাহ।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

টাঙ্গাইলে এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন পুলিশ সদস্য

জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যাবহার বাড়াতে নির্দেশনা

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; গ্রেপ্তার ৫