Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 1, 2025 11:12 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ লা সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল

চবির ৫৬৫তম সিন্ডিকেটে ১৫৩ নিয়োগের অভিযোগ মিথ্যা : দুদক

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র

চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা

দুমকিতে উৎসবমুখর পরিবেশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাবির ১৫ নং ছাত্রী হলে নবীনবরণ, হল সংসদ অভিষেক ও বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন