শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

কুয়েট প্রতিনিধিঃ

১১ই সেপ্টেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): নিজেদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা ও এর আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার (১২ই সেপ্টেম্বর) খুলনার শিববাড়িতে এক বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছেন। জুমার নামাজের পর এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা যোগ দেবেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম জানান, ‘তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় এবার খুলনায় বিভাগীয় সমাবেশের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এই মহাসমাবেশের অনুমতি দিয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে।

জানা গেছে, কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) থেকেই খুলনায় এসেছেন।
কুয়েট প্রশাসন বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছে। এর আগে কুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয় থেকে শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:

১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোটার মাধ্যমে বা অন্য কোনো নামে সমমানের পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্যই পরীক্ষা উন্মুক্ত রাখতে হবে।

৩. পদবি ও অ্যাক্রিডিটেশন: বিএসসি ডিগ্রি ছাড়া যারা প্রকৌশলী পদবি ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। একই সাথে, যেসব বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এখনও আইইবি-বিএইটিই অ্যাক্রিডিটেশনের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩