Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 12:28 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬টি রুমের দেয়াল থেকে রঙ ও বালি খসে পড়ার সমস্যা দূর হয়েছে। দেড় বছর ধরে শিক্ষার্থীদের দাবি ও একাধিকবার আবেদন জানানোর পর অবশেষে হল ছাত্র সংসদের উদ্যোগে দেয়াল সংস্কার, টাইলস ও রঙের কাজ সম্পন্ন হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওয়াশরুম সংলগ্ন দেয়াল ভেজা থাকায় রঙ খসে পড়া ও দেয়াল ক্ষয়ে যাওয়ায় ভোগান্তিতে ছিলেন শিক্ষার্থীরা। হল সংসদ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি অগ্রাধিকার দিয়ে হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করে ছাত্র সংসদ। শেষ পর্যন্ত তাদের তত্ত্বাবধানে সংস্কার কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “এই মেরামতি প্রকল্প হলের বুনিয়াদ। আমি এখানে আসার পর থেকেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল আজ আমরা সেই দাবি সফলতারা সাথে বাস্তবায়ন করতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও উন্নয়নমূলক কাজ নজরে রাখব — যেন শিক্ষার্থীদের আবাসিক জীবন আর ভালো হয়।”

মওলানা ভাসানী হল সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, মওলানা ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬ টি রুমের দেয়াল খসে বালি পড়তো, দেয়াল ভেজা থাকতো, একরকম থাকার অযোগ্য হয়ে উঠেছিলো ১৬ টি রুম।শিক্ষার্থীরা দীর্ঘদিন(প্রায় দেড় বছর) ধরে রুমগুলো সংস্কারের বিষয়ে দাবি জানিয়ে আসছিলো কিন্তু কাজ হয়নি।

তিনি আরও জানান, আমরা মওলানা ভাসানী হল ছাত্র সংসদ ৩-৪ বার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়ে বিষয়টা জরুরি ভিত্তিতে করার জন্য চাপ দেই,যেহেতু দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার অফিসে ফাইল আটকে আছে। অনেক চেষ্টার পর ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬ টি রুমে টাইলস এবং রঙয়ের কাজ কমপ্লিট করা হয়েছে।

তিনি আরও বলেন, এটিই মওলানা ভাসানী হল ছাত্র সংসদ অল্প সময়ের মধ্যে প্রথম দৃশ্যমান কাজ।আশা করি হলের বাকি সমস্যাগুলোও মওলানা ভাসানী হল ছাত্র সংসদের মাধ্যমে আমরা দ্রুততম সময়েই সমাধান করবো ইনশাআল্লাহ

সংস্কার শেষে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। এক শিক্ষার্থী বলেন, “আগে দেয়ালের রঙ খসে পড়তো, ভেজাভাব থাকতো এখন রুমগুলো অনেক পরিষ্কার ও সুন্দর দেখাচ্ছে। সংসদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

উল্লেখ্য, মওলানা ভাসানী হল ছাত্র সংসদের এটি প্রথম দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নমূলক উদ্যোগ, যা শিক্ষার্থীদের প্রত্যাশিত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা

৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক