Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি) বলেছেন, কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারনে এই টিকাদান ব্যাহত হয়েছিলো। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যাবস্থায় যে অব্যাবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।

সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহন করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।‎‎

টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ আরও অনেকে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, তিন দিন পর মিলল শানের মরদেহ

কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন

কুবিতে ছাত্রীদের জন্য তৈরি হলো “উইমেন’স কর্নার”

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি