Monday , 29 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে ব্যারিস্টার ফুয়াদ এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 29, 2025 2:16 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ এর আগমন উপলক্ষে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পৌর এলাকার সবুজ পাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক।

এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। জেলা সাংগাঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ এর সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা যুগ্ম আহবায়ক মোঃ ফজর আলী হক, অর্থ সম্পাদক পনির উদ্দিন সহ জেলা যুগ্ম আহবায়ক মোঃ আমজাদ হোসেন সরকার।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সভায় রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবি পার্টি। এবি পার্টির নীতি ও আদর্শকে অনুসরণ করে আমাদের সকলকে জনকল্যাণমুখী কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “এবি পার্টি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর এ দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। কুড়িগ্রামে তাঁর আগমন যেন সফল ও স্বার্থক হয় সেলক্ষ্যে সকলকে কাজ করতে হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ইতালিয়ান মিডফিল্ডার

পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকসুর ভোট গণনা করতে এসে পোলিং অফিসারের মৃত্যু

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি