Sunday , 9 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মেসির বাবার মৃত্যুতে শোক প্রকাশ ইন্টার মায়ামির

বাবা হোর্হে মেসির মৃত্যুর কারনে লিওনেল মেসি না থাকায় শনিবার লিগস কাপে সফরকারী মেক্সিকান ক্লাব মনতেরের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি।

ম্যাচ শুরুর আগে ৬৮ বছর বয়সে আর্জেন্টিনায় মারা যাওয়া হোর্হে মেসির স্মরণে দুই দল এক মিনিট নীরবতা পালন করে। ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি শনিবার রাতেই আর্জেন্টিনায় পৌঁছেছেন।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে বলেছে, “আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো দল মেসির পরিবারের সঙ্গে রয়েছে।”

মেক্সিকান দলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩২ মিনিটে গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই ব্যবধানই ছিল।

গোলের পর ডি পল মেসির প্রতি সমর্থনের প্রতীক হিসেবে সাত নম্বর জার্সি খুলে নিচে থাকা ১০ নম্বর জার্সি দেখান।

৪৭ মিনিটে গোল করে মনতেরেকে সমতায় ফেরেন বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স। এরপর ৯০ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো রসির গোলে মনতেরের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি তাদের প্রথম গ্রুপ ম্যাচে এ্যাথলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছিল। বুধবার তারা পরবর্তী ম্যাচে লিঁওর মুখোমুখি হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর