Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

শাহজাহানপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রতিবেদক
বাসস
August 11, 2026 1:07 pm

রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় ভাড়া বাসায় স্বপ্না খাতুন আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রুবেল মিয়া (৩২)। গত ৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আমতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পুলিশ জানায়, প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রুবেল বেকার এবং মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।

পুলিশের তথ্যমতে, গত ৭ আগস্ট রুবেল তার স্ত্রীকে মারধর করলে পরদিন ৮ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ওই রাতেই তাদের মধ্যে আবারও ঝগড়া হয়।

পরদিন ৯ আগস্ট সকালে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙাচোরা দেখতে পেয়ে স্বপ্না রুবেলকে বাসা থেকে চলে যেতে বলেন। এ সময় রুবেল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

পরে স্বপ্নার এক আত্মীয় বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় স্বপ্নার ভাই শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

জ্বালানির দাম বৃদ্ধিতে মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা ট্রান্সএভিয়ার

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা