Tuesday , 10 November 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাজিরায় বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
November 10, 2026 5:27 am

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এসব আইডির মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে সেখানে অবস্থান করেন। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্য দেখা যায়। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে অবরোধ, বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

টেস্ট র‌্যাংকিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের প্রস্তাব, ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের সম্ভাবনা

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালী

নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে লাল গোলাপ তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

বসন্ত প্রেমের ঋতু

‘শিশুস্বর্গ’ নামেই শুধু শিশু, ভেতরে তরুণদের আড্ডা—অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ল লিটারে ১০ টাকা পর্যন্ত