Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘শিশুস্বর্গ’ নামেই শুধু শিশু, ভেতরে তরুণদের আড্ডা—অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 6:08 am

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

নাম ‘শিশুস্বর্গ বিনোদন পার্ক ও পিকনিক স্পট’। নাম শুনলেই মনে হওয়ার কথা—শিশুদের হাসি-আনন্দে মুখর থাকবে পুরো এলাকা। কিন্তু বাস্তব চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকায় অবস্থিত পার্কটিতে শিশুদের বিনোদনের বদলে উঠতি বয়সী তরুণ-তরুণীদের আনাগোনা ও আড্ডা নিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সী তরুণ-তরুণী ও কিশোর-কিশোরী পার্কে এসে দীর্ঘ সময় অবস্থান করেন। শিশুদের জন্য নির্মিত রাইড, শেড ও বিভিন্ন নিরিবিলি স্থানে তাদের বসে থাকতে দেখা যায়। পার্কের কিছু নির্জন স্থানে আপত্তিকর ও অসামাজিক কর্মকাণ্ড ঘটছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিশুদের বিনোদনের কথা চিন্তা করেই পার্কটির নাম দেওয়া হয়েছে। কিন্তু ভেতরের পরিবেশ দেখে পরিবার নিয়ে আসতে অনেকেই অস্বস্তি বোধ করেন। কর্তৃপক্ষের আরও নজরদারি থাকা প্রয়োজন।”

একজন অভিভাবক বলেন, “অল্প বয়সী ছেলে-মেয়েরা এখানে এসে দীর্ঘ সময় অবস্থান করছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পার্কটি যেন শিশু ও পরিবারের জন্য নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সেটিই আমাদের প্রত্যাশা।”

পার্কে শিশুদের নিয়ে ঘুরতে আসা কয়েকজন অভিভাবকও পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, শিশুদের বিনোদনের জন্য তৈরি একটি স্থানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পার্কের ভেতরে পর্যাপ্ত তদারকি না থাকলে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ তৈরি হতে পারে।

স্থানীয়দের দাবি, পার্ক কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনেরও বিষয়টি নজরে নেওয়া প্রয়োজন। প্রয়োজনে নিয়মিত তদারকি, মোবাইল কোর্ট কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে পার্কের পরিবেশ নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তারা।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং পার্কের প্রকৃত পরিবেশ সম্পর্কে কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয় নী,

সুশীল সমাজ ও অভিভাবকদের প্রত্যাশা—‘শিশুস্বর্গ’ যেন শুধু নামেই শিশুদের পার্ক না থাকে; বরং পরিবার ও শিশুদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুস্থ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত