Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 2:46 pm

রাজবাড়ীর পাংশায় রেললাইনে চলে যাওয়া তিন বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার শিশু সন্তান ইভান (৩)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইভান ছাতা হাতে রেললাইনের ওপর বসে খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে আসতে দেখে মা মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে রেললাইনে ছুটে যান। তিনি সন্তানকে সরিয়ে নিতে পারলেও নিজে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় শিশু ইভান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

একমাত্র সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত