Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 11:28 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরের ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দরিদ্র পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

আজ (শনিবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ৩ নং ওয়ার্ডের পেয়ারপুর গ্রামে মোসাঃ ছেতারা বেগমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই ছেতারা বেগমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় নথিপত্রসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলাউদ্দিন গাজী। এ সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের সাথে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার এই তাৎক্ষণিক উপস্থিতি এবং উদ্ধারকাজে সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত ছেতারা বেগমের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ সময় মেম্বার মো: আলাউদ্দিন গাজী আবেগাপ্লুত হয়ে বলেন, “এই পরিবারটি অত্যন্ত দরিদ্র। আজকের এই আগুনে তারা তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলেছে। আজ তারা সম্পূর্ণ নিঃস্ব। আমি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের কাছে অনুরোধ জানাই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। আপনাদের ছোট ছোট সহযোগিতা এই অসহায় পরিবারটিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।”

খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া ছেতারা বেগমের পরিবার এখন সমাজের মানবিক মানুষের দিকে তাকিয়ে আছে। ‘মানুষ মানুষের জন্য’—এই চেতনাকে ধারণ করে পেয়ারপুরের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় এলাকাবাসীও সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

নিরাপদ খাদ্য উৎপাদনে বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

টেকসই নগর গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন

ফতুল্লায় চুরি হয়ে যাওয়া কোটি টাকার স্বর্ণ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ১

ইলিশ শিকারে দুই জেলের কারাদণ্ড