Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাত দিন পর মিলল নিখোঁজ শিশুর টুকরো করা মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 7:35 am

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কামরুন্নাহার কলি ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যাওয়ার পর বাড়ি ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশের দিকে যায় কলি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না মেলায় শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর বিভিন্ন মাধ্যমে কলির সন্ধান চেয়ে প্রচার চালায় পরিবার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে তার স্বজন ও সহপাঠীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেন। এর পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিশুটির বাবা কামাল প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে তারা সর্বত্র খোঁজ করেছেন, কিন্তু তাকে পাননি। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবনা সদর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: কিশোরগঞ্জে ফয়জুল করীম

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খালেদা জিয়ার আদলে চমক

বাঘাইছড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে থমকে যায় মোবাইল নেটওয়ার্ক সেবা

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ