Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 10:36 am

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জড়ো করে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তিনি ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন তার স্ত্রী মাহফুজা বেগম। কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তখনও পোড়া ছাই থেকে ধোঁয়া উঠছিল বলে জানান স্বজনরা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের মেয়ে( আফরোজা) বলেন, ‘মায়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি বাবার কবরের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। এটা কারা বা কী উদ্দেশ্যে করেছে বুঝতে পারছি না। আমরা পরিবার হিসেবে ভীষণভাবে মর্মাহত ও আতঙ্কিত।’
তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা নেতাদের অবহিত করেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কবরের পাশে পরিবার ও স্থানীয়দের ভির কান্নায় ভেঙে পড়েন মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম। চোখের পানি ফেলতে ফেকতে তিনি বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। তার কবরের উপরে এমন অবমাননা কেউ কীভাবে করতে পারে? বিজয়ের মাসে এমন ঘটনায় আমরা পুরো পরিবার ভেঙে পড়েছি। এর বিচার চাই।’

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল জলিল সিকদার বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহাছিনা বেগম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে দোষীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। একজন বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর এমন ন্যক্কারজনক ঘটনায় দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু

কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু

শিক্ষক-জনবল সংকটে ধুঁকছে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা