বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজন পাল ডিজিএম, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় শহিদুল হক প্রধান শিক্ষক, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, জসিম উদ্দিন, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল্লাহ আল মামুন শিক্ষানুরাগী ও সম্মানিত অভিভাবক, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন, সালেহা খানম শেলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এসএমসি সদস্য।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা, অধ্যবসায় ও সঠিক চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, আত্মনিয়ন্ত্রণ, প্রযুক্তি জ্ঞান ও সময়কে মূল্যায়ন করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন- একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষই ভবিষ্যতে সমাজ ও দেশের প্রকৃত সম্পদ হয়ে উঠতে পারে। তাই ছোটবেলা থেকেই অভিভাবক, শিক্ষক ও সমাজের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, ভালো কাজে অংশ নেওয়া এবং অসৎ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেন তারা।

এছাড়া শিক্ষার্থীদের স্বপ্ন বড় রাখার, চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করার এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিবৃন্দ। তারা বিশ্বাস প্রকাশ করেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে ঈদগাঁও তথা জাতির অমূল্য সম্পদ হয়ে উঠবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩