Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিরাজগঞ্জে নৌকা বাইচকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 11:32 am

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। একই স্থানে আলাদা তারিখে প্রতিযোগিতার ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন নৌকা বাইচ বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে দীর্ঘদিন ধরে স্থানীয় উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর বিএনপির পক্ষ থেকে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার তারিখ ঘোষণা করা হয়। পরে জামায়াতে ইসলামীর নেতারা ৪ ও ৫ সেপ্টেম্বর একই স্থানে নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দিয়ে প্রস্তুতি শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা প্রশাসনের কাছে অভিযোগ করে।

বিএনপি আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা জানান, ১৭তম নৌকা বাইচ প্রতিযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়েছিল। তার অভিযোগ, পরে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু একই ঘাটে পৃথক মঞ্চ তৈরি করে ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার প্রস্তুতি নেন। তিনি দাবি করেন, ঐতিহ্যবাহী এ আয়োজন বন্ধের উদ্দেশ্যেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে সবার অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে, জামায়াত আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, তারা ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। তবে প্রধান অতিথি হিসেবে নির্ধারিত ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, একই স্থানে পৃথকভাবে নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দিলেও কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি। পাল্টাপাল্টি অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালিগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র

২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ইনসাফ ভিত্তিক ইউনিয়ন গড়ার আহ্বান: নাচোলে এমপি ড. মিজানুর

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার