Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বেশির ভাগ এলাকাজুড়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক পরিস্থিতিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়।

রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি!

চৌদ্দগ্রামের মসজিদ গুলোতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

রাতে বারবার প্রস্রাব কেন হয়? যেসব কারণ জানা জরুরি

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি চাপে পড়তে পারে: মাইকেল মুলরয়

ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী

চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড