Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 12:19 pm

চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ফারিয়া মায়ের হাত ধরে ছেংগারচর বাজারে সুরুজ প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা দ্রুত ফারিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, আমার মেয়ে আর নেই। যারা এভাবে বেপরোয়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরুজ প্লাজার সামনে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ