Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শিশু ধর্ষণ মামলায় নাটোরে যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 11:53 am

নাটোরের সিংড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কার সিদ্দিক নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোরের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে সিংড়া উপজেলার বিজয় নগর গ্রামের কওমি মাদরাসার পাশে একটি গলিতে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে (৭) ধর্ষণ করেন একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক (২১)।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।

আদালত রায়ে আবু বক্কার সিদ্দিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, আদায়কৃত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

জাজিরায় ইমামকে হুমকির জেরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

ববিতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার পদ শূন্য, স্থবিরতা প্রশাসনে

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ