শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা

আনোয়ারুল ইসলাম রনি, রংপুরঃ

রংপুর নগরীর ময়নাকুটির এলাকায় অবস্থিত এগো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি আলুর হিমাগারে অবৈধভাবে সংরক্ষিত পুষ্টি ব্র্যান্ডের প্রায় ৭ হাজার কেজি দই ও মিষ্টি জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৫ জুন) রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে জব্দকৃত মিষ্টি ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, ঈদ উপলক্ষে বাজারে অতিরিক্ত চাহিদা মেটাতে পুষ্টি ব্র্যান্ডের মিষ্টিগুলো আলুর হিমাগারে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযান চলাকালে পুষ্টি মিষ্টির সত্ত্বাধিকারী মিঠু সাংবাদিকদের জানান, “আমরা ১২ মে থেকে এসব দই ও মিষ্টি সংরক্ষণ করছি। ঈদে অতিরিক্ত চাহিদার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। হিমাগারে সংরক্ষণ স্বাস্থ্যসম্মত নয়, এটা আমাদের বড় ভুল হয়েছে। ভবিষ্যতে এমনটি আর কখনো হবে না। আমরা দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।”

জনস্বার্থে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও উপস্থিত ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাদ্যদ্রব্যের নিরাপদ ও বৈধ সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩