Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 4:56 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফসার মিয়ার টিনসেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেশ, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভুত হয়েছে। এতে দুই পরিবারের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ফিরোজ ভুঁইয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। মোবাইলে ফোনের মাধ্যমে জানতে পারি, ঘরে আগুন লেগেছে। আমার মা, স্ত্রী, ছেলে-মেয়েসহ হাউমাউ করে কাঁদছে। আগুনের তাপের কারণে আমরা কেউ ভিতরে প্রবেশ করতে পারিনি। ঘরে থাকা নগদ ২ লক্ষ ৩৭ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে।

আফসার মিয়া বলেন, গত ২২-২৩ বছর যাবৎ আমি আবদুল মমিন মাস্টারের বাড়িতে থাকি। এ সুবাদে আমি এ গ্রামেই বিয়ে করি বসবাস করছি। আগুনে আমার ঘরের পরনের কাপড় ছাড়া এক সুতাও বের করতে পারিনি। আমার কষ্টের জমানো ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, চারটি খাট, আলমারি পুড়ে ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।
আফসার মিয়ার স্ত্রী কুলসুম বেগম বলেন, ধোড়করা বাজার থেকে শখ করে শাপলা কিনে আনছি। ডিম দিয়ে রান্না করেছি। কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। আগুনের লেলিহান শিখায় আমার ঘরে থাকা সকল জিনিসপত্র ছাই হয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ বলেন, খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাত করেছি। দুইটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ মুহুর্তে তাদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌছতে পারলে তাদের ক্ষতি এরকম হতো না। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহান শিখায় তাদের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প

চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারে ডেঙ্গু দমনে পরিচ্ছন্নতা অভিযান শুরু

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন